বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ঘোষণা
“পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি

গাংনীর ডেন্টিস্ট সৈকত শাহরিয়ার আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ডেন্টিস্ট সৈকত শাহরিয়ার মুর্শিদ আর নেই। ঢাকার একটি হাসপাতালে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

গত ১৭ অক্টোবর রাতে নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সৈকত দেশের খ্যাতনামা কথা সাহিত্যিক গাংনী ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভী এর ছোট ছেলে। সৈকত ও তার স্ত্রী দুজনেই ডেন্টিস্ট। ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন স্বামী স্ত্রী দুজনে মিলে। দাম্পত্য জীবনে তাদের একটি শিশু সন্তান রয়েছে।

ঢাকা থেকে মরদেহ গাংনীতে আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo