বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ঘোষণা
“পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি

গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পূর্ব পাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শনিবার (২১ মার্চ) বিকেলে তরুণ সংঘ ক্লাবের পাশের ফাঁকা জায়গাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছিল নানা ধরনের মজার ও আকর্ষণীয় খেলা। এর মধ্যে চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, দড়িটানা, মেয়েদের চেয়ার খেলা এবং শিশুদের ৫০ মিটার দৌড় ছিল দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলাগুলো উপভোগ করতে আশপাশের গ্রাম থেকেও অনেক মানুষ নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়াভাঙ্গা পূর্ব পাড়া তরুণ সংঘ ক্লাবের সভাপতি জুয়েল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবু হানিফ বিশ্বাস, সোলেমান শেখ, আব্দুল্লাহ, অনিক, শাহারুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোট ৬টি ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মোট ১২ জন প্রতিযোগী পুরস্কৃত হন।
খেলাকে ঘিরে ঈদের আনন্দে মেতে ওঠেন এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন এলাকাবাসীর মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
এমন আনন্দঘন আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবে। তাই প্রতিবছর যেন এ ধরনের খেলাধুলা অব্যাহত থাকে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo