শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির আয়োজনে নির্বাহী কমিটির সদস্যদের বরন করা হয়েছে। সোমবার বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল আলম বুদু। উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আকবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলম, ভেড়ামারা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ বিক্রয় প্রতিনিধি জোট কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাংনী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মোকলেসুর রহমান ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ নির্বাহী কমিটির ২১ জন সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং তাদের সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo