সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

গাংনীর চাঁদপুর গ্রামে ধর্ষণের অভিযোগে আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ধর্ষণের অভিযোগে সাকিল ইসলাম (২৩) কে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পাট ক্ষেতে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার চাঁদপুর গ্রামের দক্ষিণপাড়ার পাড়ার আব্দাল হকের ছেলে।

সোমবার (১৬ জুন) বিকেল চারটার দিকে পুলিশ হেফাজতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে তাকে থানায় প্রেরণ করা হয়।

মেয়ের পিতা জানান, সোমবার (১৬ জুন) ভোর বেলায় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নিজের ধান ক্ষেতে কাজ করার জন্য বেরিয়ে যান। সকাল দশটার দিকে তার স্ত্রী পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দিয়ে মাঠে খাবার পাঠায়। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর মুকুল হোসেনের পাট ক্ষেতের পাশাপাশি পৌঁছালে ঘাস কাটতে কাটতে উঠে এসে তার মেয়েকে টেনে হিচড়ে পাটের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। মেয়ে তার আব্বার কাছে গিয়ে সব কথা  বলে দিলে তিনি কালক্ষেপণ না করে আত্মীয়-স্বজন নিয়ে ছেলের বাড়িতে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গাংগী থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় গাংনীর চাঁদপুর গ্রাম থেকে শাকিল নামের এক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo