বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা খাসমহল মাঠ থেকে এ বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে, মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত পিলার ১৩৭/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লা এর নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করেন। যার সিজার মূল্য এক লাখ টাকা। উদ্ধারকৃত পিস্তলটি গাংনী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo