বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকা গম পুড়ে ছাই, দিশেহারা কৃষক গাংনীতে দোকানের টিন কেটে তিন লাখ টাকার মালামাল চুরি গাংনীতে পারিবারিক কলহের জেরে এসবি পরিবহনের চালককে কুপিয়ে গুরুতর জখম গাংনীতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়ির থাই গ্লাস ভেঙ্গে ফেলার পাল্টা অভিযোগ গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম!

গাংনীর হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকা গম পুড়ে ছাই, দিশেহারা কৃষক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মাঠে গমের নাড়া পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিস্তীর্ণ জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২ টার দিকে হাড়িয়াদহ গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী নিজের জমিতে গমের নাড়া পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের জমিগুলোর পাকা গমে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাতাসের তীব্রতার কারণে আগুন মুহূর্তেই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা ও বাতাসের কারণে তা আর সম্ভব হয়নি।
ভুক্তভোগী কৃষক লালন বলেন,“মাত্র কয়েক দিনের মধ্যেই গম কেটে ঘরে তোলার পরিকল্পনা ছিল। ওই গম বিক্রির টাকায় পরের মৌসুমে অন্য ফসল চাষের পরিকল্পনাও করেছিলাম। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল।
আগুনে ক্ষতিগ্রস্ত আরেক কৃষক আব্দুল কাদের বলেন,
“ডিজেল তেল সংকটের কারণে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে গম কাটার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছিল। দু-এক দিন দেরি হওয়াতেই সেই গম আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।”
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হবে। একই সঙ্গে তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসলের নাড়া পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo