বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির উদ্যােগে নৌকার পক্ষে নির্বাচনী সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জােটের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মেহেরপুরের গাংনীতে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখা নেতা কর্মীরা। সােমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য নুর আহমেদ বকুল।

জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মজনুল হক মজনুর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের ১৪ দলীয় জােটের প্রার্থী ডাঃ এ এসএম নাজমুল হক সাগর, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম ও কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হাফিজ সরকার।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা রেজাউল ইসলাম রেজাসহ আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo