শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় শতাধিক লোকের পকেটমার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৩৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আওয়ামীগের বিশাল জনসভায় শতাধিক লোকের পকেটমারের ঘটনা ঘটেছে। জনসভা সফল হলেও নেতাকর্মীসহ সহজ-সরলমনা এলাকাবাসীর পকেট মেরে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে একটি পকেটমার চক্র। জনসভার ভীড়ের মাঝে কৌশলে ওই চক্রটি প্রায় শতাধিক মোবাইল ও লক্ষ লক্ষ টাকা পকেট থেকে বের করে নিয়েছে। তবে ওই পকেটমার চক্রের একজনকে হাতে নাতে আটক করে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সন্ধ্যার পরে থানায় অভিযোগ করতে আসা শতাধিক মানুষের ভীড় দেখা যায়।

স্থানীয়দের অনেকেরই সন্দেহ সকালের দিকে ওই চক্রটি এ্যামিটেশনের তৈরী নৌকা, বঙ্গবন্ধুর ছবি ও শহীদ মিনার সম্বলিত কোট পিন বিক্রি করছিল। তারাই ওই পকেটমার চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারনা করছে এলাকাবাসী।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সন্দেহভাজন একজনকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে দিয়েছে। তার প্রাথমিক চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo