রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা

গাংনীতে গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আপনারা সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রদান করবেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাবেন। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় গণভোট বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসন্ন গণভোট নিয়ে উন্মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের পুরোহিত, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo