বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে চাঞ্চল্যকর রিদয় হত্যা মামলার প্রধান আসামী জান্নাতসহ গ্রেফতার-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের চাঞ্চল্যকর রিদয় হত্যা মামলার এজাহারনামীয় এক ও দুই নম্বর পলাতক আসামী জান্নাত ও বিপুলকে গ্রেফতার করেছে মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ টিমের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মশাউড়া গ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব।

মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এনামুল হক বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন চরগোয়ালগ্রামে ঈদগাহের গেট ভাঙ্গাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের সূত্র ধরে গত ২৬/০৮২/২৫ ইং তারিখে দুপুর ১২ টার দিকে এজাহারনামীয় আসামীগণ রিদয়কে এলোপাতাড়ি পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং হামলায় একাধিক ব্যক্তি আহত হয়।

হত্যা ও হামলার ঘটনায় নিহতের পিতা শাহাদত হোসেন বাদী হয়ে রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে জান্নাতকে প্রধান আসামি করে ১২কে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে গাংনী থানার একটি হত্যা মামলা দায়ের করে। যার নম্বর ২৫, তারিখঃ ২৭/০২/২০২৬ ইং

হত্যাকাণ্ডের ঘটনায় মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে র‍্যাব এজাহারনামীয় আসামীদের ওপর গোয়েন্দা নজরদারীসহ গ্রেফতারে কাজ শুরু করে। যার ফলশ্রুতিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র‍্যাবের একটি টিম বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মশাউড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বাবু এর বাড়ী থেকে উল্লেখিত মামলার এজাহার নামীয় এক নম্বর আসামী জান্নাত ও একই গ্রামের ইমরান হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর থেকে এজাহার নামীয় দুই নম্বর আসামি বিপুলকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ঘটনার দিন (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মামলার ছয় নম্বর এজাহার নামীয় আসামী সাইদুর রহমান মিলন মেম্বারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo