মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে প্রতিবন্ধীর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৮৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আগুনে পুড়ে ফজিলা খাতুন (৫৫) নামের এক প্রতিবন্ধীর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতাইপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফজিলা খাতুন উপজেলার ফতাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টীম লিডার মহিউদ্দিন জানান, উপজেলার ফতাইপুর গ্রামে মসজিদ পাড়ায় আব্দুল জলিলের ছেলে আফতাব আলী তামাক ঘরে হঠাৎ করে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সে আগুন প্রতিবন্ধী ফজিলা খাতুন এর বসতবাড়ীতেও লেগে যায়। সংবাদ পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মহিউদ্দিনের নেতৃত্বে একটি টিম প্রায় দেড় ঘন্টা যাবৎ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তামাকঘর ও প্রতিবন্ধী ফজিলা খাতুন এর বসতবাড়ি ও বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবন্ধী ফজিলা খাতুন এর স্বামী আব্দুর রাজ্জাক জানান অগ্নিকাণ্ডে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সরকারি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন প্রতিবন্ধী ফজিলা খাতুন ও স্বামী আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo