বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাংনীতে ইয়াবাসহ আটক-১, ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১১১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামিরুল ইসলাম জাম্বু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত জাম্বু উপজেলার মোহাম্মদপুর গ্রামের আরমান আলীর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান তার নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে জাম্বুর বাড়ির উঠান থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত জাম্বুর বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে পৃথক অভিযানে পরিত্যাক্ত অবস্থায়  ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার তেরাইল গ্রামের একটি মেহেগুনি বাগানের মধ্যে থাকা খড়ের গাঁদার মধ্য থেকে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo