বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ঘোষণা
টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে নকল সিগারেট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১০১৪ বার পঠিত

নকল সিগারেট বিক্রির দায়ে ম্যানেজার আসিফকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায়। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নওয়াপাড়া বাজারে বিশ্বাস ট্রেডার্স নামক এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক নকল সিগারেট উদ্ধার করা হয়।

অপরাধীর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ প্রতিষ্ঠানের ম্যানেজার আসিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ ও র‍্যাব-২ এর একটি টিম।

অভিযান শেষে নওয়াপাড়া বাজারে উপস্থিত জনতার সহযোগিতায় নকল সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo