রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

হিরক খাঁন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলারের উদ্যোগে শহরের তাঁতিপাড়া এলাকার অসুস্থ বাসিন্দা আক্কাস আলীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে আক্কাস আলীর নিজ বাড়িতে গিয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন সোহেল রানা ডলার। এ সময় পেশাজীবী সংগঠনের নেতা নুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার প্রদানকালে নেতৃবৃন্দ আক্কাস আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক সংগঠনের প্রতি আহ্বান জানান।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষের দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের চলার পথকে সহজ করে তোলে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo