রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম (৩৫)।

​​পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্প পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করে পুলিশ।

​​বামন্দি ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​”আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo