রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

এক মাস না পেরুতেই মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটার অদূরে শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার (১৭ জুন) সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি হুমকি চিরকুট দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।
উদ্ধার হওয়া হাতের লেখা চিরকুটে লেখা ছিল, “এই দোকানে বিএনপির কোনো লোক বোসবি না। যারা বোসবি তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।”
খবর পেয়ে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইতোপূর্বে ২০ মে ২০২৬ তারিখে শেষবারের মতো মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের সরদারপাড়ার রিয়াজ আলী মন্ডলের ছেলে আতিকুল আলম হানিফ এর বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo