শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে র‍্যাবের অভিযানে ভুয়া পরিচয় দানকারী এক প্রতারক আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৩ বার পঠিত

র‍্যাবের অভিযানে বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয় দানকারী প্রতারক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮) কে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের অভিযানে গাংনী থানাধীন আকুবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদ উপজেলার আকুবপুর গ্রামের উসমান খাজা’র ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুবপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয় দানকারী প্রতারক জাহিদকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি সরকারি পুরাতন হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা একটি কালো রঙের বেল্ট, বিজিবি’র একটি ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ফিল্ড ক্যাপ, পিস্তল সদৃশ কালো কভারযুক্ত একটি খেলনা যার ভিতরে চাকু সংযুক্ত ম্যাগাজিন রয়েছে, পুলিশ লেখা সম্বলিত একটি মাস্ক, দুটি সিম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই প্রতারক দীর্ঘদিন যাবৎ সরকারী হ্যান্ডকাপ, বেল্ট, ফিল্ড ক্যাপ, খেলনা পিস্তল ব্যবহার করে প্রতারনাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড সংঘটন করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

গ্রেফতারকৃত বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয় দানকারী প্রতারক জাহিদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে গাংনী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে ওই মামলায়  গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo