শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে লক্ষাধিক টাকার লাউ ক্ষেত উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়ার মাঠে আঃ কুদ্দুস (৫৫) নামের এক কৃষকের এক বিঘা জমির লাউ ক্ষেত উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ভুক্তভোগী কৃষক। আব্দুল কুদ্দুস বাঁশবাড়িয়া গ্রামের কলোনী পাড়ার মৃত আঃ আজিত মন্ডলের ছেলে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জমির মালিক কৃষক আঃ কুদ্দুস জানান, তিনি তার এক বিঘা জমিতে ২২০ খানা লাউ গাছের চাষ করেছেন। এ লাউ ক্ষেতের চাষ করতে গিয়ে নিজের গচ্ছিত টাকাসহ এনজিও এবং স্থানীয় ব্যবসায়ীদের নিকট প্রায় এক লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়েছেন। ভেবেছিলেন ক্ষেতের ফসল বিক্রি করে প্রায় দুই লক্ষ টাকা আসবে। সেখান থেকে ধার দেনার টাকা পরিশোধ করে লাভবান হবেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই তার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ার) সন্ধ্যার কিছুটা আগে তিনি লাউ ক্ষেতে কাজ করে বাড়ি এসেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে লাউ ক্ষেতে কাজ করতে গিয়ে প্রত্যেকটি লাউয়ের গাছ উপড়ানো অবস্থায় দেখতে পান। এ অবস্থায় তিনি হতভম্ব হয়ে পড়েন। এখন কি করবেন তিনি, উপায়ান্তর না দেখে বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাহারবাটি ইউপি সদস্য আব্বাস আলীকে জানান।

কুমড়া ও লাউ ক্ষেত কর্তনের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ফকির মোহাম্মদ ও আব্দুল ওহাবসহ এলাকার প্রায় অর্ধশতাধিক স্থানীয় লোকজন ওই জমিতে গিয়ে হাজির হন।

স্থানীয়ভাবে জানা গেছে, প্রায় মাস খানেক আগে রাতে স্থানীয় কিছু যুবক ছেলেদের সাথে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে ভুক্তভোগী কৃষকের সাথে বাকবিতণ্ডা ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গাংনী থানা পুলিশ বিষয়টি অবগত রয়েছে। ওই ঘটনার জেরে কিশোরগ্যাংয়ের সদস্যরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ক্ষতিপূরণ আদায় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে সেটা ফসলের ওপরে গিয়ে কেন প্রভাব পড়বে, এটা কখনো কাম্য নয়। যারা এ ধরনের ঘৃণ্যতম ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনায় গাংনী থানায় একটি লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo