বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না মারুফের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাজশাহী এলাকা থেকে বিয়ের দাওয়াত খেতে এসে মারুফ হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাত ৯ টার দিকে বামন্দি এলাকার কিবরিয়া ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। একই সাথে আহত হয়েছে মারুফ হোসেনের স্ত্রী আনিকা খাতুন (৩০)।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাবু জানান, রাজশাহী এলাকার মারুফ হোসেন মোটরসাইকেল যোগে তার স্ত্রীকে নিয়ে গাংনী উপজেলার বামন্দি এলাকার নিশিপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে। বিয়ে শেষে সেখান থেকে জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি এলাকার কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে  মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন মারুফ হোসেন। এ সময় তার স্ত্রী আনিকা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo