রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৫৬০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সবুজ হোসেন সাদ্দাম (৩৮) নামের এক ব্যক্তির নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ এপ্রিল) কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮), মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে মোহাম্মদ নাজির হোসেন (৫৩) ও সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫)।

বুধবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার (৮ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে সাহারবাটি থেকে গাড়াডোব বাজারে যাওয়ার পথে ভাঙ্গাপাড়া মাঠ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে তাদের হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মেরুদন্ডে কুপিয়ে আহত করে মোটরসাইকেল নগদ টাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সবুজ হোসেন সাদ্দাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮, তারিখ ০৯/০৪/২০২৩ ইং

এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক, চুরি, জখম ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo