বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গাংনীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর  বিরুদ্ধে গ্রাহক ভোগান্তির অভিযোগ জনগণের আমানতের উপর হাত দেব না, চৌকিদার হয়ে সেবা করবো: জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি- ডা. শফিকুর রহমান  গাংনীতে আধুনিক কৃষি ও নতুন প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি মেলার উদ্বোধন মেহেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা গাংনীতে পিএসকেএস এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

গাংনীতে আবারো শুরু হয়েছে গণটিকা কার্যক্রম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আবারো শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। মঙ্গলবার সকাল ৮টায় পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ গণটিকা কার্যক্রম শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল পর্যন্ত। প্রত্যেকটি ইউনিয়নের ‌ ৬০০ জনকে এ টিকা দেওয়া হয়। গাংনী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে সচেতনতা ফিরে এসেছে। লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে এ টিকা গ্রহণ করছেন সকলে। টিকা গ্রহণের শুরুর দিকে কিছুটা অনিহা লক্ষ্য করা গেলেও বর্তমানে মানুষ বেশ সচেতন। টিকাকেন্দ্রে পুরুষ ও মহিলাদের আলাদাভাবে টিকা দেওয়ার ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ জানান, ৮ আগস্ট ২০২১ তারিখে গণটিকা প্রথম শুরু হয়েছিল আজ দ্বিতীয়বারের মতো এ কার্যক্রমে উপজেলায় মোট ৬’৫৬২ জনকে এ টিকা দেয়া সম্ভব হয়েছে। তবে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৫, ৪০০ জনের মধ্যে ৫,২৪২ জনকে টিকা দেয়া সম্ভব হয়েছে। বিভিন্ন কারণে টিকা নিতে পারে নাই ১৫৮ জন। যারা বাকি রয়েছে তাদের ভবিষ্যৎ কি ? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, টিকা প্রদান একটি চলমান কার্যক্রম। যারা কোন কারণে ইউনিয়ন পর্যায় থেকে টিকা নিতে ব্যর্থ হয়েছেন তারা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাহলে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo