বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সাময়িকভাবে ওই এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে হিজলবাড়িয়া ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। গাংনী থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo