বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের দুইশত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপকারভোগীদের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

গাংনী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসলে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার প্রায় দুই শত পরিবারের মাঝে এক বান্ডিল করে টিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু হোসেন ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।

এ সময় উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আগত ঢেউটিন নিতে আসা গরিব নারী-পুরুষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo