বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২২-২৩ অর্থবছর প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এ কার্যক্রমের আওতায় ১২০ জন পেঁয়াজ চাষীর প্রত্যেকের মাঝে বীজ -১ কেজি করে পেঁয়াজের বীজ, ভিএপি সার ২০ কেজি, এমওপি সার- ২০ কেজি, ছত্রাক বালাইনাশক ১০০ গ্রাম, অর্ধেক রোলের পলিথিন, সুতলি বিতরণ করা হয়। আন্তঃ পরিচর্যা বাবদ ২ হাজার ৮০০ টাকা করে বিকাশের মাধ্যমে প্রেরণ করা হবে বলেও জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।

একই সাথে ২ হাজার ৬০০ জন রোপা আমন ধান চাষির মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ডিএপি- ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বীজ ও সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo