শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে চালককে জখম করে মোটরসাইকেল ও টাকা ডাকাতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন (৩৬) কে জখম করে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করে পালিয়েছে ৬-৭ জনের একটি ডাকাত দল। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাহারবাটি-গাঁড়াডোব পাকা সড়কের কালভার্ট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে  ৯ টার দিকে সাদ্দাম হোসেন ও গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার জামাল হোসেনের ছেলে লাভলু (৩৫) তারাবির নামাজ শেষ করে হোন্ডা হর্নেট ১৫০ সিসি (টিয়া রঙের) মোটরসাইকেল নিয়ে গাঁড়াডোব-সাহারবাটি রোডে ঘুরতে বের হয়। পথিমধ্যে পাকা রাস্তার কালভার্ট সংলগ্ন বাঁশবাগানের কাছে পৌঁছালে ডাকাত দলের ৬-৭ জন সদস্য মুখ বাঁধা অবস্থায়  মোটরসাইকেলের গতি রোধ করে তাদেরকে ধরে মাঠে নিয়ে যায় এবং চোখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকাসহ দুটি মোবাইল ছিনিয়ে নেয়।

কিছুক্ষণ পর  মাঠের ভিতরে মাটিতে ফেলে সাদ্দাম হোসেনকে দেশি ধারালো অস্ত্র দিয়ে কোমরের পিছনে জখম করে এবং তার কাছে থাকা হর্নেট টিয়া রঙের মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ডাক ও  চিৎকার শুনে পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  কর্তব্যরত চিকিৎসক আহত সাদ্দাম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার জন্য ভর্তি রাখেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনার সংবাদ শুনে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের ধরতে ও ডাকাতির মালামাল উদ্ধারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo