সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১০২৮ বার পঠিত
সরকারী ঘোষণা অনুযায়ী সারাদেশে ১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে একটির্্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী হাসপাতাল বাজার ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।র্্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব। এবারের প্রতিপাদ্য বিষয় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত হবে জনগণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার একাধিক বারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সন্ধানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মাশরাফি আল শামস।
এর আগে বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo