মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে ট্রাকের ধাক্কায় ৪ জন শ্রমিক মারাত্মক আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৮৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাকায় ৪ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার মহাম্মদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে শফিক (২৮), ব্রজপুর নতুনপাড়ার নাসিরুদ্দিনের মেয়ে জাম্বিয়া (৪০), ভবানীপুর খালপাড়ার ভাদু’র স্ত্রী হাজেরা খাতুন (৩৫) ও বামন্দি ক্যাম্পপাড়ার মৃত আখের মন্ডলের ছেলে আবু তাহের (৬০)।
আহত আম্বিয়া খাতুন জানান, তারা ৮ জন শ্রমিক মেহেরপুর সদর এলাকার বাজিতপুর গ্রামে রাস্তার কাজ শেষে আলগামন যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমপুর ব্রীজ পার হয়ে গাড়াডোব গ্রামের কিছু সামনে পৌঁছুলে পিছন থেকে একটি ট্রাক যার নম্বর কুষ্টিয়া-ট- ১১-১৫৪০ নিয়ন্ত্রণ হারিয়ে আলগামন গাড়ির পিছনে ধাক্কা দেয়। ফলে আলগামন গাড়িটি উল্টে ৪ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়।

শফিকের বাম পায়ে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়, জাম্বিয়া খাতুনের ডান পা ভেঙ্গে যায়, হাজেরা খাতুনের বাম হাত ভেঙ্গে যায় আবু তাহেরের মাজা ও ডান পায়ে প্রচন্ড আঘাত লেগে মারাত্মকভাবে আহত হয়। আলগামন চালকসহ বাকীরা সুস্থ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আবু সাঈদ তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের সকলেই আশংকামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে ট্রাক ও চালকের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ঘাতক ট্রাকটিকে গাংনী মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা আটক করে রেখেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo