শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৮৫৩ বার পঠিত

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। শনিবার (০৫ আগস্ট) দুপুর সোয়া ১২ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (৩৮) ও একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৮)

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ শনিবার (০৫ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ আগস্ট) দুপুর সোয়া ১২ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামদেবপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককালে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo