রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে বিদেশী মদসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মন্ডলপাড়া থেকে চয়েজ ভারতীয় মদসহ আব্দুল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৯ মে) দুপুর পৌনে ২ টার দিকে কাজিপুর গ্রামের মন্ডলপাড়া থেকে ১২ (বার) বোতল চয়েজ ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত শিহাব আলীর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম সোমবার (২৯ মে) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মন্ডলপাড়ায় পাচারের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, এএসআই হেলাল উদ্দিন সংগীয় ফোর্সসহ একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে কাজিপুর গ্রামের মন্ডলপাড়া থেকে ১২ (বার) বোতল চয়েজ ভারতীয় মদসহ আব্দুল্লাহ নামের এক যুবককে আটক করা হয়।

আটককৃত আব্দুল্লাহর বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ৩৪, তারিখঃ ২৯/০৫/২০২৩ ইং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo