শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে রুবেল হােসেন (২৬) নামের এক  নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। রুবেল হোসেন গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামের গােরস্থানপাড়ার জেল হকের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া আফরোজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলক জানান, রুবেল হোসেন বুধবার দুপুরের দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের পন্ডিত মন্ডলের ছেলে ন্যাড়া মন্ডলের বাড়ির বিল্ডিংয়ে ভাইব্রেটর মেশিন দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানবশতঃ মেশিনের তারে বিদ্যুতায়িত হয়ে রুবেল হোসেন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এসময়   স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত   ঘােষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক   জানান, বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo