সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ভায়ের হাসুয়ার কোপে বোন জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৪০৩ বার পঠিত

ছোট বোনকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে বড় ভাই হাফিজুল ইসলাম (৩২)। শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে এ ঘটনা ঘটে। হাফিজুল ইসলাম বামুন্দি পশ্চিমপাড়ার বশির উদ্দিনের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে পারিবারিক কলহের জেরে রাগান্বিত হয়ে হাফিজুল ইসলাম তার কলেজ পড়ুয়া ছোট বোনকে হাসুয়া দিয়ে গলায় কোপ দিলে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল শেফা ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিস্থিতি বেগতিক ভেবে হাফিজুল ইসলাম ও তার স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার জনগণ তাদেরকে আটকে রেখে বামুন্দি পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে আরও জনা গেছে, পরিবারের মধ্যে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১০/১২ দিন আগেও হাফিজুল তার বাবা ও নানীকে বেদড়ক পিটিয়েছে। স্থানীয় বামন্দি পুলিশ ক্যাম্পে মারধরের বিষয়টি আপোস মিমাংসা করা হয়।

শুক্রবার (২৭/০৮/২০২১) তারিখ রাতে ওই জমি জায়গা নিয়ে আবারো পরিবারের লোক জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুল ধারালো হাসুয়া দিয়ে ছোট বোনের গলায় কোপ মারে। ফলে হাসুয়ার কোপে ছোট বোন মারাত্মক জখম হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাফিজুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo