সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৭০ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৭ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ মারফত মন্ডল (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। রোববার (২৫ জুন) সকাল ৭ টার দিকে গাংনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ঈদগাহ পাড়া এলাকার কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মারফত মন্ডল উপজেলার গাড়াডোব গ্রামের মাঠপাড়ার মৃত এমাজউদ্দিন এর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ রোববার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ জুন) সকাল ৭ টার দিকে গাংনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ঈদগাহ পাড়া এলাকার কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ মারফত মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারী চালিত ভ্যান, ০১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬শ’টাকা জব্দ করা হয়।

আটককৃত মারফত মন্ডল এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo