রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৯৯৩ বার পঠিত

অফিসঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভোমরদহ গ্রামে বন্ধন ক্লাবের উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোমরদহ গ্রামের ফকিরপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি মেম্বার দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭ নম্বর সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌফিক আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তেরাইল কলেজের প্রভাষক রেজাউল হক। ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের সুঁচে সুতা পরানো, বয়স্কদের মিউজিক্যাল চেয়ার খেলা, ছোট ও মধ্যমদের মোরগ লড়াই, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, গোলক নিক্ষেপ ও দড়ি টানাটানিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতায় স্থান পায়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাহানুল ইসলাম, ছানারুল ইসলাম ছানা, হাফিজুল ইসলাম শফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo