রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত-৬

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৬৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ায় শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের রব্বান শেখ এর ছেলে আক্কাস আলী (৪০), সাহারবাটি গ্রামের বালি মাঠ পাড়ার নিয়াজুল ইসলামের ছেলে নাফিম হাসান (১২), একই পাড়ার মৃত ছৈরুদ্দিনের ছেলে নাজির শাহ (৬৫), আব্দুর রহমানের ছেলে নিয়ামত আলী (৬৩), সামসুদ্দিনের ছেলে মামুন (২৮) ও শাহান আলীর স্ত্রী আঁখি খাতুন (২০)।

আহত ভ্যানচালক আক্কাস আলী জানান, তিনি সাহারবাটি থেকে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে বালির মাঠ এলাকায় পৌঁছলে রাস্তার পাশে এক ব্যক্তির চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। গিয়ে নাজির শাহ নামের এক ব্যক্তির ঠোঁট একটি শিয়াল কামড়ে ধরে আছে দেখতে পান। শেয়ালের মুখ থেকে বৃদ্ধ নাজির শাহকে উদ্ধার করেন তিনি। শিয়ালটি এ সময় ভ্যানচালক আক্কাস আলীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি কামড়ে তাকে আহত করে পালিয়ে যায়।

শিয়ালটি হঠাৎ করেই রাস্তায় উঠে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে বলে স্থানীয়রা জানান। নারী ও শিশুসহ ৬ জন শেয়ালের কামড় ও আঁচড়ে আহত হন। পরে ওই শেয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে ভ্যাকসিন নেওয়ার জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমাইয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ভ্যাকসিন নেওয়ার জন্য সকলকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo