শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৯৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তার মেরামতকা জের উদ্বোধন করেছেন মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ২০২১-২০২২ অর্থবছর গাংনী উপজেলার ৬৮ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে উপজেলার তেরাইল হতে সিন্দুরকৌটা ভায়া মহব্বতপুর চেঃ ৪৭৫০-৫৫৩৫ মিটার দৈর্ঘ্যের একটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেছেন তিনি। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলার মেসার্স তরুমেরু কনস্ট্রাকশন। প্রকল্পের নাম-রুরাল রোড অন্ড কালভার্ট মেনটেনেন্স, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, মেহেরপুর জেলা ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আনিসুজ্জামান লুইস, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেন বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ অংশে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo