বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় প্রথম দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবির বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আনারুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে বিএনপি সমর্থিত দবির পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আনারুল ইসলামের পিতা আনসার আলী (৬৫) ও তার মাতা শাহনাজ পারভীন (৫৮) আহত হন।
একই ঘটনার জেরে সোমবার সন্ধ্যার পর আবারও বিএনপি সমর্থিত দবির পক্ষের লোকজন ও বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য ফরমান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— মুনতাজ (৪৫), উজ্জ্বল (২৮), মিঠুন (৩২), রিয়া (৪০), শরিফুল (৪৩), হামিদুল (৫০), রফিকুল ইসলাম (৬০), আইনাল হক (৫০), তকুল (৫০), বরকত (৪০), আসমাউল হুসনা (২৫), আসিফ (২৫), বিদ্যুৎ (৩১) ও রুবেল (৩৫) সহ আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বুধা দিপ্ত দাস জানান, রাত আটটার দিকে সংঘর্ষে আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রিয়া খাতুন ও শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আসমাউল হোসনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo