শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাকিরুল গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৮ বার পঠিত

বোমা হামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি বাকিরুলকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাকিরুলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরুল মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দি গুচ্ছগ্রামের আরজ আলীর ছেলে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ জানুয়ারি মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় একটি বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাকিরুলকে গ্রেফতার করে। বাশিরুল এর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৫, জি আর কেস নং-৭/১৩, এস টি সি নং-৭৭/১৩ ।
মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি বাকিরুল দোষী প্রমাণিত হওয়ায় মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস গত মাসে তাকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওই সময় থেকে বাকিরুল পলাতক ছিল। গত বুধবার রাতে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে নেয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo