বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরের মাদক কারবারী মেহেরপুরে হেরোইনসহ আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫৮৪ বার পঠিত

র‍্যাবের অভিযানে ০৭ গ্রাম হেরোইনসহ হাবিল ফরাজী (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বুধবার (২৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন ০২ নম্বর বুড়িপোতা ইউপি’র চারা পাকুড়তলা চৌরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত হাবিল ফরাজী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়ার গ্রামের মৃত ছলিম ফরাজীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‍্যাব-১২ বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার সদর থানাধীন ০২ নম্বর বুড়িপোতা ইউপি’র চারা পাকুড়তলা চৌরাস্তা মোড় সংলগ্ন আজিম উদ্দিন এর ইটভাটার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হাবিল ফরাজী নামের এক মাদক কারবারীকে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত হাবিল ফরাজীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দৌলতপুর এলাকা থেকে এসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo