শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মাত্র ১০ দিনের ব্যবধানে গাংনীতে সড়ক দূর্ঘটনায় আবারো এক স্কুল ছাত্রের মৃত্যু, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাত্র ১০ দিনের ব্যবধানে আবারো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ড্রাম টাকের ধাক্কায় সিয়াম (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত সিয়াম উপজেলার আকুবপুর গ্রামের মধ্যপাড়ার আবুল হাশেমের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

একই সাথে নিহতের সহপাঠী মোটরসাইকেল আরোহী একই গ্রামের আনারুল ইসলামের ছেলে বকুল গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছিল হবেস্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আকুবপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন জানান, সিয়াম ও বকুল নামের স্কুল পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে আকুবপুর গ্রাম থেকে মাংস কেনার জন্য খলিশাকুন্ডি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে আকুবপুর ইটভাটা এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাকে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই গুরুতর আহত হয়।

পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। সহপাঠী বকুল বর্তমানে গুরুতর আহতবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী ড্রাম ট্রাক চালক এবং হেলপারকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। ড্রাম টাকের রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ট, ২৩-২৪১২.

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক, চালক ও হেলপারকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য গত ৩ নভেম্বর উপজেলার হিজলবাড়িয়া গ্রামের শাহিন আলীর ছেলে সাইদ হোসেন (১৫) সূর্যোদয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়। ওই ঘটনার মাত্র দেড় ঘন্টা পর গাংনী ডিগ্রী কলেজ পাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান বুলু মন্ডল নামের এক ব্যক্তি তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo