সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৩০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরের ভবরপাড়া গ্রামে ছেলে রাসেল আহমেদ (২০) এর আত্মহত্যার শোকে তার মা বিউটি খাতুন ওরফে বছিরন (৪৮) নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতের কোন এক সময় এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা করছেন। রাসেল আহমেদ ও বছিরন ভবরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও স্ত্রী।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বছিরনের ছোট ছেলে রাসেল (২০) বাড়ির কাজ-কর্ম নিয়ে অভিমানে ১০ দিন আগে নিজ বাড়িতে আগাছানাশক বিষপান করে অসুস্থ হয়। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসক তাকে মেহেরপুর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বুধবার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর শহর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

বুধবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে ভবরপাড়া গ্রামে রাসেল এর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রাসেলের দাফনের পর ওই দিন রাতের কোনো এক সময় তার মা বছিরন নেছা বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে তাকে অনেক খোঁজাখুজি করেও ব্যর্থ হন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য জনৈক ইউনুস আলীর বাগানে একটি আমগাছের ডালে গলায় শাড়ি পেঁচানো বছিরনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পথচারীরা।

পথচারীদের সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশের  একটি টিম ঘটনাস্থল থেকে বছিরনের মরদেহ উদ্ধার করেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বছিরনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন নেছা নিজে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo