শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে এক বুদ্ধি প্রতিবন্ধী কুমারী মেয়ের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৭৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ঝরনা নামের এক বুদ্ধি প্রতিবন্ধী কুমারী মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চেংগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝরনা চেংগাড়া পূর্বপাড়ার আনারউদ্দিনের মেয়ে।

স্থানীয় আব্দুল কাদেরের ছেলে তরিকুল ইসলাম জানান, ঝরনা একজন বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধী মেয়ে। আজ সকালে ঝরনার ভাই আমিরুল ইসলাম সুফল বাড়ির পাশে গাফফারি আবুজার এর পুকুরে তার বোনের দেহ ভেসে থাকতে দেখতে পান। ঝরনাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার চেংগাড়া গ্রামে পানিতে ডুবে ঝরনা নামের একটি মেয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo