বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রতীক বরাদ্দ দেয়ার কথা জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

প্রতীক বরাদ্দ দেয়া প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ (মেহেরপুর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন -নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান- ট্রাক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মোঃ জয়নাল আবেদীন-ঈগল পাখি, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ-লাঙ্গল, জাতীয় পার্টি (জেপি)র দলীয় প্রার্থী মওলাদ আলী খান- বাইসাইকেল, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী ও পার্টির জেলা সভাপতি তরিকুল ইসলাম লিটন-আম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী ও পার্টির জেলা শাখার সভাপতি বাবুল জোম-ছড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জেলা জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর- নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোঃ মকবুল হোসেন- ট্রাক, এল ডি পি (তৃণমূল বিএনপি) এর প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি- সোনালী আঁশ, জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি কেতাব আলী- লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির)’র
দলীয় প্রার্থী জেলা সভাপতি গোলাম রসুল- আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজামাল আমিরুল- ছড়ি ও বাংলাদেশ কংগ্রেস এর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ফারুক- ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা ছিল ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo