শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে‌ প্রবাস ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৩৮ বার পঠিত

মেহেরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরিফুল ইসলাম (৪০) নামের বিদেশ ফেরত এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রায়পুর হাতিকাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম রায়পুর খাঁ পাড়ার বাবর আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হক খোকনের সাথে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে একই এলাকার শরিফুল ইসলামের বিরোধ তৈরি হয়। গত দুই মাস আগে শরিফুল ইসলাম দেশে ফিরে আসলে খোকন শরিফুল ইসলামের নিকট থেকে টাকা ফেরতের দাবি করে। এ নিয়ে গ্রাম্য সালিশ বসেও কোন সুরাহা হয়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শরিফুল ইসলাম মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে হাতিকাটা মোড়ে এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo