রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের চার সদস্য আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫৫৮ বার পঠিত

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে মুজিবনগর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামাদি ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম তার কার্যালয়ে বেলা ১১ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো– মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্ব পাড়া তুফান মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০), কুষ্টিয়ার বড় বাজার ঘোড়াঘাট আমলা পাড়ার ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা(৫৮), নাটোরের গুরুদাসপুরের শ্যামপুর কুঠিপাড়ার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও কুষ্টিয়া দৌলতপুরের তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, গত তিন-চার মাস আগে থেকেই অত্র এলাকায় ট্রান্সফরমার চুরি করছিল এই চক্রটি। গত ২৬ তারিখেও মুজিবনগরে ৬টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে সনাক্ত করে তাদেরকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo