শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরেপান কর্মসূচী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৫৬৯ বার পঠিত

প্রথম আলোর মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে কর্মসূচী পালিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ, বন্ধুসভার সভাপতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক তানিয়া হক, সরকারি কলেজের সহকারি অধ্যাপক বশির আহমেদ, সদস্য লিখন, রিয়াজুল, ফয়সাল, রবিন, ফারুখ প্রমুখ।

এ কর্মসূচি আওতায় ৭৭টি বিভিন্ন ফলদ,বনজ বৃক্ষ সরকারি কলেজ প্রাঙ্গনের রোপন করা হয়। ৪০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বন্ধুসভার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বৃক্ষই মানুষের প্রকৃত বন্ধু। আমাদের বাড়ির খালি পড়ে থাকা আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষরোপন করে সবুজে ভরে তুলতে পারি দেশটিকে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত হবে স্ব স্ব উদ্যোগে বৃক্ষরোপন করা। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

এ সময় বন্ধুসভার সকল সদস্য ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo