মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিলসহ নানী-নাতি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

মাদক কারবারীর অপরাধে নানী ও নাতিকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর ও সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানীর সদস্যরা। শুক্রবার (০৫ জুলাই) ভোর সোয়া ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মোনাখালী গ্রামের মধ্যপাড়ার মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া (১৯)।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, মনিরুজ্জামান শুক্রবার (০৫ জুলাই) বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলাধীন চকশ্যামনগর গ্রামের শামসুল হুদা’র বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে দক্ষিণ দুয়ারী বসত ঘরের সামনের উঠান থেকে নারীসহ দুই মাদক কারবারিকে আটক এবং ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।

মাদক কারবারীরা সম্পর্কে পরস্পর নানী-নাতি। তারা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo