সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩০০ বার পঠিত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি), মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মেহেরপুর টাউন হলের গেস্ট রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট সাংবাদিক কাজী আজিজুল ইসলাম টোকন এবং শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, মজিরুল ইসলাম, সাংস্কৃতিক জোট নেতা আছিফুল হক মজনু, গোলাম হোসেন, আলাউদ্দিন, নাসির উদ্দিন ও আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক, ফুরকান উদ্দিন, প্রধান শিক্ষক রকিব উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, রহমত, ভালোবাসা ও তাকওয়ার আলো বয়ে আনুক। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ও উদ্ভাসিত হোক সবার জীবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo