সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিবুল নামের এক ব্যক্তি জখম হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মহিবুল ইসলাম হাড়াভাঙ্গা হালসানা পাড়ার আমিরুল ইসলামের ছেলে। মহিবুল ইসলাম জানান, ব্যবসায়িক সূত্রে (কষাই) স্থানীয় হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত ওমর আলীর ছেলে লিটনের নিকট থেকে প্রায় দেড় লক্ষ টাকা পাওনা হয়। টাকা পরিশোধ না করে লিটন এক বছরেরও অধিক সময় তালবাহানা করে চলেছে। ওই টাকা আদায়ের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া বুঝতে পেরে শনিবার রাত ৮ টার দিকে লিটন ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে তার কপালে হাতুড়ি দিয়ে মেরে জখম করে। সেই সাথে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছেন।

এ অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ লিটন জানান, মহিবুলের সাথে তার কোন টাকা লেনদেনের বিষয় নাই। তিনি জানান, হাড়াভাঙ্গা গ্রামের আয়শেখের ছেলে জাকের হোসেন তাকে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার শর্তে ৪৫ হাজার ৫ শ’টাকা নিয়ে বিভিন্ন অজুহাতে তালবাহানা করার কারণে শনিবার সন্ধ্যায় হাড়াভাঙ্গা মাদ্রাসায় পাড়ায় সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান হয়। সালিশের শর্ত অনুযায়ী জাকের আগামী শনিবারে ২৫ হাজার ৫ শ’টাকা জমা দিবে এবং এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে বাকি ২০ হাজার টাকা জমা দিবে বলে সিদ্ধান্ত হয়। এমন সময় মহিবুল ইসলাম অযাচিতভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। তবে মহিবুল ইসলামকে আঘাতের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করে বলেন ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে পড়ে গিয়ে কপালে চোট লাগতে পারে তবে তার দ্বারা মহিবুলের শরীরে আঘাত হয়নি বলে জানান।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo