রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার গাংনীতে টিসিবি পণ্য সংক্রান্ত বিশেষ ঘোষণা মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মেহেরপুর-মুজিবনগর সড়কের চক শ্যামনগর কফি হাউজের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঝরে যায় এক প্রাণ, আর হাসপাতালে নেওয়ার পর নিভে যায় আরেকটি জীবন।
নিহতরা হলেন বন্দর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জীবন (১৭) ও সদর উপজেলার খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন আলী (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে চক শ্যামনগরের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কফি হাউজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন জীবন। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুতর আহত অবস্থায় নয়ন আলীকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একসঙ্গে দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo