বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের বারাদি বাজারে স্ট্রোক করে আলগামন চালকের মৃত্যু

মাসাদুল ইসলাম মাসাদ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৭৮২ বার পঠিত

মাসাদ আলী (বারাদি প্রতিনিধি): মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে স্ট্রোক জনিত কারণে এক আলগামন চালকের মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বারাদি বাজারে শ্যালো ইঞ্জিন মেরামত করতে এসে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেে আলগামন গাড়ির শ্যালো ইঞ্জিন মেরামত করার জন্য গাংনী এলাকার এক বৃদ্ধ বারাদি বাজারে আসেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, তিনি মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম (৬০) ।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সকালে আলগামন গাড়ির শ্যালো ইঞ্জিন মেরামতের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সংবাদ পেয়ে পরিবারের লোকজন শহিদুল ইসলামের মরদেহ করমদি গ্রামে নিয়ে আসেন। করমদি গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo